শিলিগুড়ি শহরে মাটির নীচ দিয়ে বিদ্যুৎবাহী তার পাতা বিষয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে আয়োজিত হয় এক বৈঠক। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, বিদ্যুৎ দপ্তরের এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকগন এই বৈঠকে উপস্থিত ছিলেন। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি একটি ক্রমবর্ধমান নগর। এখানে বিদ্যুতের তার পিলারের মাধ্যমে লাগানো আছে। এর ফলে দিন দিন দূর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। বিদ্যুৎ বাহী তার গুলো মাটিরনীচ দিয়ে নিয়ে যেতে পারলে দূর্ঘটনার আশংকা হ্রাস পাবে এবং দৃষ্টি দূষনের থেকেও মুক্তি মিলবে। তিনি আরও জানান এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার লক্ষ্যে কয়েকটি পর্যায়ে শিলিগুড়ি পৌর নিগম এলাকায় এই কাজ হবে। প্রথম পর্যায়ের কাজের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সেটি অনুমোদনের জন্য মন্ত্রীসভায় পাঠানো হবে।
siliguri: শিলিগুড়ি শহরে মাটির নীচ দিয়ে বিদ্যুৎবাহী তার পাতা বিষয়ে বিদ্যুৎ দপ্তর ও পি এইচ ই আধিকারিকদের নিয়ে বৈঠক মেয়রের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper