বৃহস্পতিবার , ফেব্রুয়ারি 12 2026
Breaking News

siliguri: শিলিগুড়ি পৌর নিগমের প্লাটিনাম জুবিলি অধিবেশন হল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি পৌর নিগমের প্লাটিনাম জুবিলি অধিবেশন হল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গ সরকারের নগর ও পৌর উন্নয়ন দপ্তরের (siliguri) ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার একটি অনষ্ঠানে যোগ দিতে এসে শিলিগুড়ি পৌর নিগমে যান। সেখানে তিনি পৌর নিগমের উদ্যোগে নির্মিত প্লাটিনাম জয়ন্তী অধিবেশন হলটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান অত্যন্ত সুচারুভাবে আধুনিক ব্যবস্থা সমন্বিত এই অধিবেশন হলটি নির্মান করা হয়েছে। তিনি অধিবেশন হল দেখে সন্তোষ প্রকাশ করেন ও বলেন দুহাজার বাইশ সালে তিনি শিলিগুড়ি এসেছিলেন। এবার শিলিগুড়ি এসে তিনি অভিভূত। মেয়র গৌতম দেব এর নেতৃত্বে শিলিগুড়ির ব্যপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের উন্নয়ন এর জন্য সদা তৎপর। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগম এর ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কাউন্সিলর গন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।