জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সুপার (Jalpaiguri) মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। জানা গেছে সোমবার সকালে সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা খবর দেন ধুপগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় গোটা সাতেক দোকান। আগুনের কারন জানা যায়নি। স্থানীয়দের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। উল্লেখ্য এই সুপার মার্কেটে এর আগেও কয়েকবার আগুন লেগেছে। সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান আগুনের রহস্য উদঘাটন হওয়া প্রয়োজন। দমকল কর্মীরা জানান আগুন লাগার কারন সম্পর্কে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
Jalpaiguri: ধুপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla