রাজনৈতিক (siliguri) বিভেদ ভূলে হোলির আবীর খেলায় মাতলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য রাজনীতির ক্ষেত্রে দুজন একেবারেই ভিন্ন মেরুর, মেয়র গৌতম দেব তৃণমূল দলের আর বিধায়ক শংকর ঘোষ হলেন বিজেপির। শিলিগুড়ির দাগাপুরে আয়োজিত বসন্ত উৎসবে দুই মেরুর দুই নেতার এই আবির খেলার দৃশ্য দেখে অবাক সকলেই। দুজন আবীর খেলায় মেতে দিলেন সৌহার্দ্যের বার্তা। বিধায়ক শংকর ঘোষ বলেন উৎসব হলো সবার, এই উৎসবের আবহ ভুলিয়ে দেয় রাজনৈতিক বিভেদ, রঙের উৎসবে তাই রাজনৈতিক রঙ ভূলে গিয়ে রঙের ছোঁয়ায় আনন্দে মেতেছেন সকলের সাথে। মেয়র গৌতম দেব বলেন রঙের উৎসব হলো মিলনের মহাযজ্ঞ,এই মহাযহজ্ঞে কোনো বিভেদ বা বিতরতক নয়, আনন্দই প্রধান। এই আনন্দেই মেতে উঠেছেন সকলের সাথে। এই উৎসবের দিনে তাই বিভেদ নয়, বিতর্ক নয় মহামিলনের মন্ত্রে হোক আনন্দ।
siliguri: রাজনীতির বিভেদ ভূলে হোলির আবির খেলায় মাতলেন মেয়র ও বিধায়ক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper