বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা বলেই পরিচিত শ্রীলেখা মিত্রে। বেশ অনেক দিন দিন হয়ে গেল অভিনেত্রীকে দেখা যায়নি পর্দায়। তা সে ছবি হোক কিংবা সিরিজ। ঝুলিতে একের পর এক পুরস্কার। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’-ও প্রশংসিত। এত স্বীকৃতির পরেও নতুন ভাল কাজে ডাকছেন না কোনও প্রযোজক। কেন? তা নিয়েই এ বার বিস্ফোরক শ্রীলেখা।
বুধবার সকালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এই আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘এত কিছুর পরেও কেউ দুই-পাঁচ লক্ষ টাকা জোগান দেওয়ার চেষ্টা করবেন না। ভালবাসার কোনও মন্ত্রী নেই তো!’ তিনি সোজাসুজি বলেন, “পাব কী করে প্রযোজক? শ্রীলেখা মিত্র তো এত দিন সৎ পথে থেকেছে। অসৎ পথে থাকলে সম্মান পাওয়া যায়। সরকারি পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়। এমনি এমনি তিন মাস হাতে কাজ নেই? তবু আমি কখনও নিজের পথ থেকে বিচ্যুত হব না।” অনেকগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন । অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তাও কম নয় তার। তবু কেন তাকে নতুন কাজে ডাকছেন না কেউ ? অভিনেত্রীর স্পষ্ট বার্তা, “আমি কারও বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না। ভাল কাজ করব বলে, ছবি তৈরি করব বলে টাকা দরকার। কিন্তু তার জন্য কারও পায়ের তলায় বসে থাকতে পারব না।”রাজ্যের শাসক দলের সঙ্গে তাল মিলিয়ে চলেন না বলেই কাজ নেই বলে দাবি অভিনেত্রীর।রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও তাঁর দেখা মেলে না। আপাতত স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরির দিকেই মন দিয়েছেন শ্রীলেখা। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।যে কোনও সামাজিক বিষয়ে নিজের মতামত জানাতে কখনও কুণ্ঠাবোধ করেন না শ্রীলেখা মিত্র। তার জন্য অভিনেত্রী কে নানা কটাক্ষ শুনতে হয়েছে বিভিন্ন সময়ে। নায়িকার পাল্টা দাবি, “আমাকে নিয়ে কে ‘ফ্যান্টাসাইজ’ করল, কে বৌদি বলল— এগুলোতে কিছু যায় আসে না। স্পষ্ট কথা বলি বলে পরোক্ষ ভাবে অনেক হুমকিও এসেছে। কাউকে ভয় করি না আমি।”তার এই স্পষ্ট বাক্য নতুন কোন বিতর্ক তৈরি করে এখন সেটাই দেখার বিষয় I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper