আসানসোল থেকে ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে কাছে দুর্ঘটনার কবলে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষিজ বিপণন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্নার গাড়ি।। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী। আপাতত তিনি সুস্থ আছেন বলে নিজে জানিয়েছেন ।মন্ত্রীর বেচারাম মান্নার ঘাড়ে সামান্য চোট লাগে। তবে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন মন্ত্রী। অন্যদিকে গাড়ির চালক বুদ্ধদেব পাল, দুজন দেহরক্ষী নিতাই দাস ও অভিজিৎ সাহা কে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।আসানসোল থেকে সিঙ্গুরে বাড়ি ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারের নিকট একটা গাড়ি মন্ত্রীর কনভয়ের সামনে চলে আসে। মন্ত্রীর সামনের পাইলট কারটি নিয়ন্ত্রন হারিয়ে সেই গাড়িটিকে ধাক্কা মারে।আর পাইলট কারের পিছনে থাকা মন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট কারের পিছনে ধাক্কা মারে বলে মন্ত্রী জানিয়েছেন।
Becharam Manna: দুর্ঘটনার কবলে পড়লো রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার গাড়ী
রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper