সুবোধ অধিকারী ছাড়াও এক মন্ত্রী-সহ দুই বিধায়ক কেন্দ্রীয় এজেন্সির নজরে। সোমবার সন্ধেয় ব্যারাকপুর সংগঠনিক জেলার ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত কাঁচড়াপাড়ায় মিলন উৎসবে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীজপুরের মাটিতে দাঁড়িয়ে বর্তমান ও পূর্বতন বিধায়ককে নিশানা করে শুভেন্দু বলেন, সুবোধ বাবু ডাক পেয়েছেন। আইনী লড়াইয়ের জন্য ওনি উচ্চ আদালতের দ্বারস্থও হয়েছেন। আর দলবদলু প্রাক্তন বিধায়ককে কাউন্সিলর করে রেখে দেওয়া হয়েছে। ওনি তো দলে পাত্তাই পাচ্ছেন না। তার চিঠিও পাওয়া গিয়েছে। তিনিও টেটে আছেন। ২০২১ সালের ২ মে-র পর তান্ডব চালানো তৃণমূলীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অত্যাচারের সুদে-আসলে হিসেব হবে। এদিনের মিলন উৎসবে শুভেন্দু ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, বিধায়ক বঙ্কিম ঘোষ ও অশোক কীর্তনিয়া, ব্যারাকপুর জেলার মহিলা মোর্চা সভাপতি পিয়ালী দুবে ও যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Suvendu Adhikari: সুবোধ ছাড়াও নজরে এক মন্ত্রী-সহ দুই বিধায়ক বললেন শুভেন্দু অধিকারী
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla