হাওড়া সাধু ঘাটে উদযাপিত হল দেব দীপাবলি উৎসব । শারদ উৎসব থেকে দীপাবলি সম্পন্ন হওয়ার পর মা গঙ্গার তীরে পালিত হলো এই উৎসব। এই উৎসবে শামিল হয়েছিলেন অগণিত মানুষ। সন্ধ্যে নামতেই মানুষেরা প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার আরতি করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করলেন এই উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়ক শ্রী গৌতম চৌধুরী মহাশয় ।তিনি জানালেন এই উৎসব মানুষের স্বতঃস্ফূর্ত উৎসব। ঈশ্বরে বিশ্বাস করেন সবাই তাই ঈশ্বরের আরাধনা তে সামিল হয়েছেন ।তিনি মা গঙ্গার কাছে আরতি করে সমস্ত মানুষের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বলে জানালেন গৌতম চৌধুরী মহাশয়। আজ হাওড়া কর্পোরেশনে র ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক হয়ে গেছে। জেলা শাসকের দপ্তরে সেই ভোট নিয়ে গৌতম বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি জানান বিরোধীরা চক্রান্ত করে হাওড়া কর্পোরেশনের ভোটকে প্রায় চার বছর বিলম্বিত করে রেখেছে। বিরোধীরা হাওড়া কর্পোরেশনের ভোটকে কোনভাবেই করতে দিচ্ছে না।
তিনি এও বলেন বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে বিজেপিকে বলুন পূর্বের রাজ্যপাল মাননীয় ধনখড় মহাশয় রাষ্ট্রপতির সাথে কথা বলে হাওড়া কর্পোরেশন বিজেপিকে দিয়ে পরিচালনা করতে সেখানে তারা অকৃতকার্য হবে । তিনি এও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারাকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বজায় রেখেছেন ,এখন যদি হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয় মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন ।মুখ্যমন্ত্রীর স্বপ্নের হাওড়া কে আরো সুন্দর করে তোলার জন্য তৃণমূলের জয় হবে ।হাওড়া কর্পোরেশনে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে হাওড়াতে। তিনি এও বলেন আমার বিধানসভায় আমার অধীনে ১৯ টি ওয়ার্ড আছে , এই ১৯ টি ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হলে তৃণমূল জয়লাভ করবে ।বিরোধীরা এখানে কোনরকম দাঁত ফুটাতে পারবেনা বলে জানালেন বিধায়ক গৌতম চৌধুরী মহাশয়। বলা যেতেই পারে সর্বদলীয় বৈঠক হলেও কোনো রকম ভোট হওয়ার মত সিদ্ধান্ত পাওয়া গেল না । এই দলীয় ডামাডোলের মধ্যে এবার দেখার হাওড়া কর্পোরেশনের নির্বাচন কবে এবং কিভাবে সম্পন্ন হয় তার দিকে তাকিয়ে আছে হাওড়া বাসী ।
Dev Deepawali Festival Howrah: হাওড়ার গঙ্গার ঘাটে উদযাপিত হল দেব দীপাবলি উৎসব
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper