চালক ও সহকারী চালকের (Elephants) তৎপরতায় শনিবার বিকালে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো একটি বুনো হাতি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিট নাগাদ রেল লাইন ধরে ছুটছিলো ৭৫৭৪২ ডাউন ধুবরী শিলিগুড়ি ডেমু ট্রেন। রাজাভাতখাওয়া স্টেশনের ডিএন এডভান্স স্টার্টার পয়েণ্টের কাছে আচমকাই ট্রেনের চালক মাধব বর্মন ও …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক
এস আই আর এর (Alipurduar) চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। জানা গিয়েছে ,কুমারগ্রাম ২ লক্ষ ৬৫ হাজার ৭০০ জন ,কালচিনি ২ লক্ষ ৩২হাজার ৯৯৫ জন আলিপুরদুয়ারে ২ লক্ষ ৪৯ হাজার ২০৮ ,ফালাকাটা ২লক্ষ ৪৯হাজার ৮৫৪ জন , মাদারিহাট ১লক্ষ ৯৮ হাজার ৮৯৪ নাম ভোটার তালিকায় উঠেছে। আলিপুরদুয়ারে বাদ গেল ১১ …
Read More »Bison: বাইসনের পায়ের ছাপে আতঙ্ক এলাকায়
আলিপুরদুয়ার (Bison) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল এলাকায় বুধবার সকালে বাইসনের পায়ের ছাপ দেখে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান এদিন সকালে তারা জন্তুটির পায়ের ছাপ দেখে খবর দেন বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেঞ্জার সহ বন কর্মীরা। পায়ের ছাপ দেখে রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান …
Read More »Alipurduar: আলিপুরদুয়ার এর ডিআরএম কে স্মারকলিপি দিলেন সাংসদ
রেলের আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশনের ডি আর এম কে স্মারকলিপি দিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। মঙ্গলবার ডি আর এমকে স্মারকলিপি প্রদান করে বেরিয়ে এসে সাংসদ জানান তিনি বেশ কিছু দাবি জানিয়ে এই স্মারকলিপি দিয়েছেন। দাবি গুলির মধ্যে অন্যতম হলো কামাখ্যাগুড়িতে ও বীরপাড়ায় রেল ওভারব্রীজ নির্মানের কাজ দ্রুত শুরু করা এবং আলিপুরদুয়ার জংশন ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের …
Read More »Alipurduar: পথশ্রী চতুর্থ পর্যায়ের রাস্তার কাজের সুচনা করলেন সাংসদ
আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। সোমবার এই রাস্তার কাজের সূচনা করে সাংসদ জানান রাজ্য৷ সরকারের পথশ্রী চতুর্থ পর্যায় প্রকল্পে এই রাস্তাটি নির্মিত হবে পুরোটাই সিমেন্ট কংক্রিটের ঢালাই দিয়ে। এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীন উন্নয়ন পর্ষদ এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা …
Read More »Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ ,আতঙ্কমুক্ত এলাকাবাসী
বন দপ্তরের (Leopard) বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিম বিভাগের দক্ষিন রায়ডাক রেঞ্জের কর্মীদের পাতা খাঁচায় শনিবার রাতে ধরা পড়লো একটি চিতাবাঘ। জানা গেছে তুরতুরি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কয়েকদিন ধরেই একটি চিতাবাঘ আতঙ্ক সৃষ্টি করেছিলো। দক্ষিন রায়ডাক রেঞ্জের কর্মীরা খবর পেয়ে শনিবার রাতে ছাগলের টোপ দিয়ে রামপুর এলাকায় একটি খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে রাতেই খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। খবর পেয়ে …
Read More »Alipurduar: নিষিদ্ধ মাদক জাতীয় কাশির সিরাপ সহ গ্রেপ্তার দুই
আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার থানা এলাকার দলসিংপাড়া গনেশ বিদ্যালয় নেপালি মাধ্যম এর সামনে একটি মোটর সাইকেল সহ দুই জনকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুজনের হেফাজত থেকে উদ্ধার হয় আশী বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। জানা গেছে এগুলি কোডিন ফসফেট ও ট্রিপলো লিডাইন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ মাদক জাতীয় নিষিদ্ধ কাশির সিরাপ। সিরাপের বোতল …
Read More »Alipurduar: কুমারগ্রাম ব্লকের অফিসিয়াল ওয়েব সাইট উদ্বোধন করলেন জেলাশাসক
আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের অফিসিয়াল ওয়েব সাইট উদ্বোধন করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। সোমবার কুমারগ্রাম বিডিও দপ্তরে উপস্থিত হয়ে জেলাশাসক আর বিমলা এই ওয়েব সাইট উদ্বোধন করে জানান ওয়েবসাইটটি হলো bdokumargram.in জেলাশাসক আরও জানা এতদিন কুমারগ্রাম ব্লকের কোনো অফিসিয়াল ওয়েব সাইট ছিলনা। এখন এই ওয়েব সাইট চালু হওয়ায় সাধারন মানুষের সুবিধা হবে। এখন থেকে তারা এই ওয়েব সাইট …
Read More »Alipurduar: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো পুলিশ
আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশ নিজ নিজ থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দেয়। জানা গেছে সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের অভি্যোগের ভিত্তিতে বিভিন্ন থানার পুলিশ তদন্ত শুরু করে অত্যন্ত দ্রুততার সাথে মোবাইল ফোন গুলি উদ্ধার করে। উদ্ধারের পর বিশেষ প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়। চিহ্নিত করা হয়ে যাবার পর …
Read More »Alipurduar: মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার ভুটানের নাগরিক
আলিপুরদুয়ার জেলা (Alipurduar) পুলিশের জয়গাঁ থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার থানা এলাকার গুম্ফা রোডে একটি ভুটান নম্বরের বোলেরো পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে উদ্ধার হয় SPM- PRX- WOOCKHARDT নামক মাদক জাতীয় আটশো আটষট্টিটি ক্যাপসুল। গ্রেপ্তার করা হয় চালক দাওয়া তশেরিং কে, সে ভুটানের পারো জেলার বাসিন্দা। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper