আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ও বীরপাড়া থানার সহায়তায় রামঝোড়া চা বাগানে রবিবার আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির। এদিন শিবিরের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পুলিস সুপার ওয়াই রঘুবংশী। এদিন রামঝোড়া চা বাগানে তিন শতাধিক জনের চক্ষু পরীক্ষা করা হয়। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান এ পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার পঁচিশটি চা …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: বকেয়া ডি এ র দাবিতে বারোই জুলাই কমিটির ডাকে অবস্থান বিক্ষোভ ও ডি এম কে ডেপুটেশন
বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান ও অন্যান্য দাবিতে বারোই জুলাই কমিটির আলিপুরদুয়ার জেলা কমিটির ডাকে শ্রমিক, কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী ও পেনসন প্রাপকরা শুক্রবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল জেলাশাসককে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করেন। জেলাশাসক দাবিপত্র গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Read More »Alipurduar: ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বারোবিশা ট্রাফিক গার্ডের
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ট্রাফিক গার্ডের উদ্যোগে বারোবিশা চৌপথিতে শুক্রবার দুপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন এলাকার কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার ও বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিয়ে সাধারন …
Read More »Alipurduar: উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী
উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো আটান্নতম জন্ম জয়ন্তী। উল্লেখ্য মনিষী রায় সাহেব পঞ্চান্নন বর্মা ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সমাজ সংস্কারক। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার খলিসামারি গ্রামে ১৮৬৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন রাজবংশী সমাজের প্রথম এম এ পাশ এবং আইনের ডিগ্রি অর্জনকারী। তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ও সদস্য নির্বাচিত হয়েছিলেন। …
Read More »Alipurduar: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তৃতীয় বার্ষিক কুমারগ্রাম ব্লক ক্রীড়া প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম শাখা আয়োজিত তৃতীয় বর্ষ কুমারগ্রাম ব্লক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বারোবিশা বিবেকানন্দ ক্লাব ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। সংগঠনের কুমারগ্রাম ব্লক সম্পাদক মৃদুল কান্তি সাহা জানান এদিন ব্লকের বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
Read More »Alipurduar: সারাভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে
সারা ভারত সংযুক্ত কিষান সভার ছাব্বিশতম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কামাখ্যাগুড়িতে। রবিবার আয়োজিত এই সম্মেলনে কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার প্রতিনিধিগন যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ সূচনা করেন সারা ভারত সংযুক্ত কিষান সভার আলিপুরদুয়ার জেলা সম্পাদক জ্ঞানেন দাস। উপস্থিত ছিলেন আর এস পি দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে সম্মেলনে সাংগঠনিক আলোচনা …
Read More »Alipurduar: আলিপুরদুয়ার জেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সলসলাবাড়ি মডেল হাই স্কুলের আর্থেন স্টেডিয়ামে
আলিপুরদুয়ার জেলার প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলের আর্থেন স্টেডিয়ামে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার ডি পি এস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Read More »Alipurduar: তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো দলে যোগদানকারী বিজেপি বিধায়ক কে
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল রবিবার কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রীটের কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দেন। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারে পৌঁছালে নিউ আলিপুরদুয়ার স্টেশনে তৃণমূল কর্মীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে যান। সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করেন জেলা তৃনমূল নেতৃত্ব। সম্বর্ধনা গ্রহনের পর বিধায়ক সুমন কাঞ্জিলাল …
Read More »Alipurduar: পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ও শামুকতলা থানা ব্যবস্থাপনায় মঙ্গলবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর চা বাগান ফুটবল মাঠে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গেছে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসক গন এই শিবিরে হাজির দুই শতাধিক জনের চক্ষু পরীক্ষা করেন। যাদের দৃষ্টি শক্তির সমস্যা আছে তাদের চশমা দেওয়া হয়। পনেরো জনের চোখে ছানি নির্নয় করা হয়। যাদের চোখে ছানি …
Read More »Alipurduar: এম্বুল্যান্স চালকদের নিয়ে সচেতনতা শিবির।
আলিপুরদুয়ার জেলা পুলিশ ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মঙ্গলবার হাসপাতাল চত্বরে আয়োজিত হল এম্বুল্যান্স চালকদের নিয়ে এক সচেতনতা শিবির। আলিপুরদুয়ার জেলার সমস্ত এম্বুল্যান্স চালকগণ এই শিবিরে উপস্থিত ছিলেন। শিবিরে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশের পক্ষ থেকে এম্বুল্যান্স চালানোর সময় চালকরা কি কি সতর্কতা অবলম্বন করবেন সেসব বিষয়ে আলোচনা করা হয়। ট্রাফিক আইন মেনে চালকদের এম্বুল্যান্স চালাতে বলা …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper