স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। খড়দা থানার পানিহাটির সুভাষনগরে অঞ্চলের ঘটনা। মৃতার নাম লক্ষ্মী গায়েন ( ৪০)। ঘটনার পরই তাঁর স্বামী রাজকুমার জানা খড়দা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয়দের দাবি, মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী অভিযুক্ত রাজকুমার জানা। স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে চার মাস আগে মিতা সাহার বাড়িতে ওরা ভাড়া এসেছিলেন। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই বৃহস্পতিবার সকালে রাজকুমার তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ এসে উদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কি কারনে এই ঘটনা, তা তদন্ত করে দেখছে খড়দা থানার পুলিশ।
Panihati: পানিহাটির সুভাষনগরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper