দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে চর্চার শেষ নেই I বয়স প্রায় ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে ভিডিও পোস্ট করেছেন জয়া। কিলার লুকে কাঁপছে দুই বাংলার ফ্যানেরা।অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো রঙের প্যান্ট ও কালো রঙের লো নেক ক্রপ টপ পরে হট মুভসে ক্যামেরার সামনে I উথলে উঠছে বক্ষ-বিভাজিকা। ট্রান্সপারেন্ট জ্যাকেট পরে ফ্যাশন স্টেটমেন্টে নয়া চমক এনেছেন জয়া। কোকড়ানো চুল, চোখে মোটা কাজল, হালকা মেক আপে লাস্যময়ী অবতারে নিজেকে মেলে ধরেছেন জয়া আহসান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ব্যাচেলর সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ওপার বাংলার ছবি গেরিলা চলচ্চিত্রের জন্যই তিনি জাতীয় পুরস্কারও পান। টলিউড পরিচালক অরিন্দম শীলের হাত ধরে এপার বাংলায় নিজের অভিনয়ে ডালি সাজিয়ে বসেন জয়া। আবর্ত সিনেমা দিয়েই টলিপাড়ায় পা রাখেন অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজের দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন জয়া। এর পর বিভিন্ন ছবিতে নিজের অভিনয় দক্ষতা উজার করে সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন জয়া। তারপর একে একে স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলির মতো জনপ্রিয় পরিচালকের পরিচালনাতেও দেখা গেছে জয়াকে। টলিউডে নিজের অভিনয়, ফিটনেস দিয়ে আলাদা একটি পরিচিতি তৈরি করেছেন জয়া। বিসর্জন, রাজকাহিনী, রবিবার, ক্রিসক্রস, কন্ঠ ছবিতে তার অভিনয় সকলের নজর কেড়েছে। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র , তা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন জয়া আহসান। রূপে-গুণে, গ্ল্যামারে দুই দেশেই সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছেন জয়া।মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন জয়া। নব্বইয়ের দশকের শেষদিকে টেলি সিরিয়ালে আসেন তিনি। তারপর সাফল্যের সিড়ি বেয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকেন। সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী I তার উন্মুক্ত চাবুক শরীর, খোলামেলা পোশাকে জয়ার হট অবতারে মুগ্ধ দুই বাংলার অনুরাগীরা।
Tags Jaya Ahsan
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla