টিটাগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ খাটিয়া মহলে এলাকায় বুধবার সকালে একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটা বাড়িতে আগুন লাগে। সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আগুনে চারটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, হতাহতের কোনও খবর নেই।
Titagarh: টিটাগড় খাটিয়া মহলে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন, আতঙ্কে বাসিন্দারা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper