চা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চৌদ্দই ডিসেম্বর জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও করে চা শ্রমিকরা তাদের দাবি দাওয়া প্রভিডেন্ট ফান্ড কমিশনার কে জানাবেন। এই উদ্দ্যেশ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার চা শ্রমিকেরা তৃণমুল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে শুক্রবার থেকে শুরু করেছে পদযাত্রা। জানা গেছে এই দুই জেলার চা শ্রমিকেরা বিভিন্ন চা বাগান থেকে পদযাত্রা করে চৌদ্দই ডিসেম্বর জলপাইগুড়ি পৌছাবেন এবং সেখানে প্রভিডেন্ট ফান্ড কমিশনার এর দপ্তর ঘেরাও করে তাদের দাবি দাওয়া পেশ করবেন। শুক্রবার এই পদযাত্রার শুভ সূচনা হয় কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগান থেকে। পদযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা আই এন টি টি ইউ সি প্রেসিডেন্ট বিনোদ মিঞ্জ, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, কুমারগ্রাম ব্লক আই এন টি টি ইউ সি প্রেসিডেন্ট শ্রী হরি নারজিনারি সহ অন্যান্য নেতৃত্ব।
Alipurduar: চা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পাঁচদিনের পদযাত্রা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper