শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি পৌর এলাকার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নিরান্নব্বইটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা। শিলিগুড়ি বাঘা যতীন পার্কের রবীন্দ্র মঞ্চে আয়োজিত পাট্টা প্রদান অনুষ্ঠানে পাট্টা প্রদান করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে মাত্র এক টাকার বিনিময়ে নিরান্নব্বই বছরের জন্য এই পাট্টা প্রদান করা হয়েছে প্রাপকদের। এখন থেকে তারা এই পাট্টা দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহন করতে পারবেন। পাট্টা প্রাপকরা হাতে পাট্টা নিয়ে জানান তারা খুশী।
Siliguri: নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে নিরান্নব্বইটি পরিবারকে দেওয়া হলো পাট্টা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla