ক্লাস চলাকালীন টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের ছাদে বোমাবাজির ঘটনায় ধৃত চার যুবক। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে তিনজনই ওই স্কুলের প্রাক্তন ছাত্র। ধৃতদের নাম মহম্মদ আরিয়ান, শেখ বাবলু, মহম্মদ সাদিক ও রেহান। রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিকে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, ধৃতেরা বোমাবাজির কথা স্বীকার করেছে। ওরা বলেছে স্কুলের পাশের ছয়তলার ছাদ থেকে বোমা ছুঁড়েছে। পুলিশ কমিশনারের দাবি, ব্যক্তিগত আক্রোশেই এই বোমাবাজি।
Barrackpore: টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় ধৃত চারজনের ১৪ দিনের পুলিশি হেফাজত
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla