নৈহাটির গরিফা গার্লস হাইস্কুলের উল্টোদিকে ঘোষপাড়া রোডের ওপর অবস্থিত একটি হোটেলের ১০১ নম্বর ঘর থেকে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করল নৈহাটি থানার পুলিশ। মৃত যুবকের নাম সুমিত রানা (২১)। মীরাঠের বাসিন্দা মৃত যুবক। পুলিশ সূত্রে খবর, হোটেলের ওই ঘরে যুবকের সঙ্গে সুমন রানা(২০) নামে এক যুবতীও ছিলেন। পুলিশ ওই যুবতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যুবতীর দাবি, শৌচালয় থেকে ফিরে এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে সুমিত ঝুলছে। তবে তাদের মধ্যে কোনও বিষয়ে তর্কাতর্কি হয়েছিল বলে সুমন পুলিশকে জানিয়েছে। যদিও হোটেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। কি কারনে এই আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ।
Naihati: কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার নৈহাটিতে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla