বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর পানপাড়ায় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হল। আদিবাসী নেতার মর্মর মূর্তিতে মাল্যদান করে তারা তাঁকে শ্রদ্ধা জানালেন। উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা ময়ূরী চক্রবর্তী, ব্যারাকপুর মন্ডল-১ সভাপতি প্রিয়ব্রত সিনহা চোধুরী, প্রাক্তন সভানেত্রী জয়ন্তী পাল ও প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাধীনতা সংগ্রামীর ১৪৮ তম জন্মবার্ষিকী পালনে এসে পুরনো স্মৃতি রোমন্থন করে প্রাক্তন পুরপিতা মিলন কৃষ্ণ আশ বলেন, ২০১৩ সালে ব্যারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা থাকাকালীন তিনি পানপাড়ায় বিরসা মুন্ডার মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেইসময় অনেকেই তাকে টিপ্পনি করেছিলেন। কিন্তু আজ মনে হচ্ছে তার উদ্যোগ সফল হয়েছেন। বিভিন্ন দলের তরফে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।
Barrackpore BJP: বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরে পালিত স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper