হোলির সকালে (Alipurduar) মৃত্যু হল টোটো চালকের। ভয়াবহ দুর্ঘটনায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ৩১ নম্বর জাতীয় সড়কের কাঁঠালতলা এলাকায় একটি টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বাইকে থাকা তিনজন চেপানি চৌপথি সংলগ্ন চরের বাসিন্দা। অরুপ সেন, সুশান্ত বর্মন এবং বাপি বিশ্বাস তিনজন বাইকে ছিলেন অপরদিকে টোটো চালক একাই ছিলেন গাড়িতে। তার নাম সুরজ মোচারী। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় টোটো চালক সুরজের। তার বাড়ি শামুকতলা থানার মহাকালগুড়ি এলাকায়। পুলিশ দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়ীকে ফাঁড়িতে নিয়ে এসেছে। পুলিশ দুর্ঘটনা নিয়ে একটি মামলা শুরু করেছে।
Alipurduar: টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টোটো চালকের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla