আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে বৃহস্পতিবার সকালে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে এদিন সকালে চা শ্রমিকরা চা বাগানে কাজ করার সময় বাগানের কুড়ি /ষাট নম্বর সেকশনে চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা খবর দেন বন দপ্তরের নিমতি রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করেন। বন কর্মীরা জানান মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় চিতাবাঘটির মৃত্যুর কারন নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। তারা বলেন ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে। বন কর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান।
Alipurduar: চা বাগানে উদ্ধার একটি চিতাবাঘের মৃতদেহ ,চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla