শিলিগুড়ির (Droupadi Murmu) গোঁসাইপুরে এয়ার পোর্ট অথরিটি গ্রাউন্ডে আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । শনিবার এই সম্মেলনে অংশ নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে পৌঁছান। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের এই সম্মেলনে দেশ বিদেশের সাঁওতাল প্রতিনিধিরা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সম্মেলনে সাঁওতাল সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বক্তব্যে সাঁওতাল সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ও সমাজগঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রপতির নির্ধারিত সফরসূচিকে কেন্দ্র করে সাধারন মানুষের মধ্যে ব্যপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
Droupadi Murmu: শিলিগুড়ির গোঁসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper