রান্নার গ্যাস (kolkata) সহ বানিজ্যিক গ্যাস সিলিন্ডার এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পড়ে হাতে হাতা, খুন্তি, হাঁড়ি কড়াই নিয়ে রবিবার কলকাতায় মিছিল করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। তিনি বলেন কেন্দ্রের মোদী সরকার রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ষাট টাকা সহ বানিজ্যক সিলিন্ডারের ও মূল্যবৃদ্ধি ঘোষনা করেছে। এর প্রতিবাদে তিনি ধর্নামঞ্চ থেকে রবিবার আন্তর্জাতিক নারী দিবস এর দিনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। এদিনের মিছিলটি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় ও ধর্না মঞ্চের দিকে এগিয়ে যায়। মিছিল থেকে হাঁড়ি, কড়াই ও থালা বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।
kolkata: গ্যাস সিলিন্ডার এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পড়ে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper