বুধবার , সেপ্টেম্বর 2 2026
Breaking News

toy train : হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের ছাদ ভেঙ্গে আহত সাত রেল কর্মী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

toy train : হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের ছাদ ভেঙ্গে আহত সাত রেল কর্মী বুধবার সাত সকালে (toy train ) দার্জিলিং হিমালয়ান রেলের দার্জিলিং স্টেশনে হেরিটেজ টয় ট্রেনের লোকো শেডের টিন ও কাঠের ছাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ঘটনার সময় লোকো শেডে কাজ করছিলেন কয়েকজন রেল কর্মী।জানা গেছে কর্মরত রেল কর্মীদের মধ্যে সাতজন আহত হয়েছেন। উপস্থিত রেল কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এদের মধ্যে তিন জনের আঘাত কম বলে জানা গেছে। তবে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিকগন। তারা দূর্ঘটনার কারন খতিয়ে দেখছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।