লাগাতার (Murshidabad) ভারী বৃষ্টিতে তিলেরডাঙ্গা ও নিউ ফরাক্কা স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যহত নিউ জলপাইগুড়ি সহ উত্তরপূর্ব ভারতে চলাচলকারী সমস্ত ট্রেনের পরিষেবা। এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন চলাচল বন্ধ। রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন ট্রেন পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে। তাদের অনুমান লাগাতার ভারী বৃষ্টিতে এই ধস নেমেছে। ব্যহত হয় কাঞ্চন কন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস,পদাতিক এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন চলাচল। রেল কর্মীরা চেষ্টা করছেন দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে।
Murshidabad: লাগাতার ভারী বৃষ্টিতে রেল লাইনে ধস ,ব্যহত ট্রেন চলাচল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla