নতুন রেলপথের (howrah Santragachi )অনুমোদন মোদীর মন্ত্রিসভার। এবার কাজ শুরু হবে সাঁইথিয়া, সাঁতরাগাছি চতুর্থ লাইনের। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচ জেলার উপর দিয়ে যাবে এই নয়া রেল পথ । একটি সাঁইথিয়া-পাকুর ফোর্থ লাইন অপরটি সাঁতরাগাছি-খড়্গপুর ফোর্থ লাইন। অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) রেলের এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ।প্রায় ১৯২ কিলোমিটার রেলপথের কাজ হবে পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের হিসেবে। পর্যটকদের জন্য সুখবর, সহজেই বিভিন্ন পর্যটন কেন্দ্র পৌঁছতে পারবে সাঁতরাগাছি থেকে । বোলপুর-শান্তিনিকেতন ,তারাপীঠ, নন্দীকেশ্বরী মন্দির, পটচিত্র গ্রাম, ধাদিকা ফরেস্ট, ভীম বাঁধ অভয়ারণ্য, রামেশ্বর কুণ্ড সহ একাধিক পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য এই নয়া রেলপথ ব্যবহার করতে পারবেন পর্যটকরা।এই নয়া রেল পথ সূচনা হলে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবে । হাওড়ার সাঁতরাগাছি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এই নয়া পথে খুশি হাওড়া বাসী । হাওড়া বাসীদের মতে এবার সহজেই সাঁতরাগাছি থেকে তারাপীঠ , বোলপুর শান্তিনিকেতন সহ একাধিক পর্যটন কেন্দ্র পৌঁছনো যাবে ।
howrah Santragachi : হাওড়ার সাঁতরাগাছি থেকে নয়া রেল পথের সূচনা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper