বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প (Alipurduar) পূর্ব বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এর কর্মীরা বৃহস্পতিবার ভোরে সাতাশ নম্বর জাতীয় সড়কের তেলিপাড়ায় দুটি পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে আটক পিক আপ ভ্যান দুটি থেকে উদ্ধার হয় তিন টন খয়ের কাঠ। বন কর্মীরা জানান তারা ভোরবেলায় জাতীয় সড়কে রুটিন টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় অসমের দিক থেকে আসা দুটি পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালান ও খয়ের কাঠ উদ্ধার করেন। তল্লাশীর জন্য গাড়ি দুটিকে দাঁড় করানোর সিগন্যাল দিতেই চালকরা গাড়ি দুটি দাঁড় করিয়ে রেখে পালিয়ে যায়। বন কর্মীরা কাঠ সহ গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে। তারা জানান উদ্ধার করা কাঠের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। তাদের ধারনা অসম থেকে এই খয়ের কাঠ অন্যত্র পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য পানের সাথে যে খয়ের ব্যবহার করা হয় তা এই কাঠ থেকেই তৈরি করা হয়। পাশাপাশি আরও দামী কিছু রঙ ও প্রসাধনীতে এই কাঠের নির্যাস ব্যবহার করা হয় বলে জানা গেছে। বন কর্মীরা পলাতক চালকদের খোঁজ করছেন।
Alipurduar: অসম থেকে পাচারের পথে উদ্ধার তিন টন খয়ের কাঠ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla