মালদহ জেলার রতুয়া (MALDA) দুই নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথের প্রচুর সংখ্যক মানুষের নাম এস আই আর প্রক্রিয়ায় বাদ গিয়েছে নির্বাচনী তালিকা থেকে। এর প্রতিবাদে স্থানীয়রা পীরগঞ্জ অঞ্চলে পথ অবরোধ করেন। পথ অবরোধ এর পাশাপাশি তারা অচিনপুরের সাপ্তাহিক হাট বসতে দেননি। ব্যবসায়ীরা পণ্যসামগ্রী নিয়ে হাটে দোকান বসাতে না পেরে অচিনপুরের থেকে এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নাওয়াখাওয়া মোড়ে ছোট করে পণ্যসামগ্রী নিয়ে বসেন কিন্তু সেখানে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যায়নি। স্থানীয়দের দাবি দ্রুত তাদের নাম নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত করুক প্রশাসন।
MALDA: এস আই আর প্রক্রিয়ায় বাদ গিয়েছে নাম, প্রতিবাদে সাপ্তাহিক হাট বসতে দিলোনা স্থানীয়রা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla