শনিবার ৯ই মে রবীন্দ্রজয়ন্তীর (Suvendu Adhikari) বিশেষ দিনে পশ্চিমবঙ্গ পেল নবম মুখ্যমন্ত্রী। কলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আর এন রবি। গেরুয়া পাঞ্জাবি আর ধুতি পড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ,আসামের প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা , বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন , কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা , কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla