বুধবার , মে 13 2026
Breaking News

kolkata: প্রাণী সম্পদ বিকাশ বিভাগে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় দিলীপ ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: প্রাণী সম্পদ বিকাশ বিভাগে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় দিলীপ ঘোষমঙ্গলবার সল্টলেকে (kolkata)প্রাণী সম্পদ বিকাশ বিভাগে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় দিলীপ ঘোষ। এদিন দায়িত্ব গ্রহণের পর বিভাগে কর্মরত আমলা, আধিকারিক এবং কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে প্রাণী সম্পদ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ । সব ধরণের পশু পালনই এই প্রাণী সম্পদ বিভাগের আওতার মধ্যেই পড়ে। গ্রাম বাংলার বহু মানুষের রুটি রুজি এবং উন্নয়নের গুরু দায়িত্ব রয়েছে এই বিভাগের উপর । এই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হয়ে প্রথম দিনেই দপ্তরের কর্মীদের মন জয় করলেন দিলীপ ঘোষ। কৃষকদের মতে দিলীপ ঘোষ মাটির মানুষ, তিনি নিজে গ্রামের বাংলার মানুষের সমস্যা সম্পর্কে অনেক কিছু জানেন, দিলীপ ঘোষ কে প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব দেওয়ার কৃষকদের আনন্দের দিন ফিরছে বলায় বাহুল্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।