আগের সরকারের (Agnimitra Paul) কোনও জনমুখী প্রকল্প বন্ধ হবেনা জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তবে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু। যাদের লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট রয়েছে ,তাদের কি আবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো ? এখন এই কথাই বহু মানুষের মুখে ঘুরছে । তবে মানুষের এই সমস্যা সমাধানে রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিলেন কিভাবে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের। অগ্নিমিত্রা পাল জানান যারা ক্লাস ১ অথবা ২ পাশ তারাও যাতে খুব সহজেই ফর্ম ফিলাপ করতে পারে তারজন্য অনলাইনে ব্যবস্থা করা হবে। ১ লা জুন থেকে চালু হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এও বলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন । আর যারা দেশের নাগরিক নন তাদের নাম ভোটার লিস্টে কাটা গেছে ,বাংলাদেশী নাগরিক এবং মারা গেছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না ,তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন । এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এও জানান জুন মাসের ১ তারিখ থেকে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন এবং মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন । অগ্নিমিত্রা পাল এও বলেন যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব পূরণ করবে বিজেপি সরকার।
Agnimitra Paul : কিভাবে করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla