সোমবার (kolkata) কলকাতায় লোকভবনে শপথ নিলেন রাজ্য মন্ত্রীসভার পঁয়ত্রিশ জন মন্ত্রী। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মাননীয় রাজ্যপাল আর এন রবি। এদিন এই পঁয়ত্রিশ জন মন্ত্রীর শপথ গ্রহনের মধ্য দিয়ে রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলো। এদিন তেরো জন পূর্ণমন্ত্রী ,তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ঊনিশ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহন করেন। পূর্ণমন্ত্রী রূপে যারা শপথ গ্রহন করেন তারা হলেন দীপক বর্মন,তাপস রায়,শংকর ঘোষ,মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিং,গৌরীশংকর ঘোষ,জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত,কল্যান চক্রবর্তী, দুধকুমার মন্ডল,অজয় পোদ্দার,অরূপ কুমার দাস,শারদ্বত মুখোপাধ্যায়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন ডাঃ ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় ও রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন জুয়েল মূর্মূ, হরেকৃষ্ণ বেরা,আনন্দময় বর্মন,অশোক দিন্দা,নদীয়ারচাঁদ বাউড়ি,বিশাল লামা,দিবাকর ঘরামী, শান্তনু প্রামাণিক,পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিত্র,উমেশ রাই,কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি,বিরাজ বিশ্বাস,দীপঙ্কর জানা,সুমনা সরকার,অমিয় কিস্কু ও গার্গী দাস ঘোষ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
kolkata: সোমবার লোক ভবনে শপথ নিলেন রাজ্য মন্ত্রীসভার পয়ত্রিশ জন মন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper