সোমবার ১ জুন ঐতিহাসিক দিনের (Agnimitra Paul) সাক্ষী রইলো পশ্চিমবঙ্গ। চালু হল রাজ্যে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। নির্বাচনী প্রচারে বিজেপি কথা দিয়েছিলো বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। ১ জুন থেকে পাহাড় থেকে সমতল ,উত্তর থেকে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ ফ্রি হল।বিজেপি সরকার আরো একবার প্রমাণ করে দিলো মহিলা শক্তির পাশে সর্বদা রয়েছে। এদিন এই বিশেষ দিনে কলকাতার সল্টলেকে সরকারি বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে যাত্রা করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল । মন্ত্রী কে কাছে পেয়ে খুশি বাস যাত্রীরা ।মন্ত্রী নিজেও এদিন জিরো ব্যালেন্সের টিকিট কাটেন । নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আগামীদিনেও তিনি সরকারি বাসে করে যাতায়াত করবেন। মন্ত্রী আর জানান আগামী দিনে একটি কার্ড এর ব্যবস্থা করা হবে ,সেই কার্ড মহিলারা দেখালেই বাস পরিষেবা ফ্রি।এ ছাড়াও এদিন অন্নপূর্ণা যোজনা সম্পর্কে মন্ত্রী বলেন, অফ লাইনে ফর্ম ফিলাপ চলছে ,৩ তারিখ কিছু মহিলার দের কে আনুষ্ঠানিক ভাবে টাকা দিয়ে টাকা পাঠানোর কাজ শুরু হবে। আর অনলাইন ও শুরু হয়ে যাবে।
Agnimitra Paul : মহিলা যাত্রীদের সঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাত্রা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper