বৃহস্পতিবার , জুলাই 2 2026
Breaking News

Durand Cup 2026: আসন্ন ডুরান্ড কাপের প্রস্তুতি পরিদর্শনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Durand Cup 2026: আসন্ন ডুরান্ড কাপের প্রস্তুতি পরিদর্শনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup ) প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । এদিন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ নিজে স্টেডিয়াম ও মাঠের অবস্থা ঘুরে দেখেন। সূত্রের খবর , ১৩৫ তম ডুরান্ড কাপ শুরু হবে ২৫শে জুলাই থেকে , ২৩শে আগস্ট পর্যন্ত চলবে ।এবারের ডুরান্ড কাপ টুর্নামেন্টে সাতটি নবাগত ও আন্তর্জাতিক দলসহ মোট ২৪টি দল অংশগ্রহণ করবে । কলকাতা, রাঁচি, গুয়াহাটি, শিলং এবং ইম্ফল এই ৫ টি শহরে খেলা হবে। ডুরান্ড কাপ এর উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে । যাতে ডুরান্ড কাপ টুর্নামেন্টে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য এদিন নিজে ডুরান্ড কাপের প্রস্তুতি দেখতে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।