মঙ্গলবার , সেপ্টেম্বর 1 2026
Breaking News

Dr. Indranil Khan: কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. Indranil Khan: কলকাতার রবীন্দ্রসরোবর স্টেডিয়াম পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, (Dr. Indranil Khan) খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা সহ ভবিষ্যৎ উন্নত পরিকল্পনার জন্য শুক্রবার কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্টেডিয়াম কে উন্নত করতে এদিন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন ক্রীড়ামন্ত্রী।এদিন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এর রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে খুশি ক্রীড়া প্রেমীরা । ক্রীড়া প্রেমীরা জানান বিগত তৃণমূল সরকার ১৫ বছরেও রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এর পরিকাঠামোর উন্নয়ন তো দূরের কথা, এই স্টেডিয়াম নিয়ে কোনোদিন ভাবেই নে ।আর ডাবল ইঞ্জিন বিজেপি সরকার এসেই রবীন্দ্রসরোবর স্টেডিয়াম এর পরিকাঠামোর উন্নয়ন এর জন্য পরিদর্শনে ক্রীড়া মন্ত্রী।সূত্রের খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কে উন্নত মানের স্টেডিয়াম বানানোর জন্য এদিন ক্রীড়া মন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন । যুব ভারতীর বিকল্প হিসাবে যাতে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কে তৈরি করা যায় সে বিষয়ে তৎপর রাজ্য সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।