শিলিগুড়ি (Jalpaiguri) পুলিশ কমিশনারেটের অধীন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার রাতে নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আমাইদিঘী এলাকায় অভিযান চালিয়ে একটি কন্টেইনার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক কন্টেইনার ট্রাক থেকে উদ্ধার হয় ঊনত্রিশটি মহিষ। কন্টেইনার এর চালক মহিষ পরিবহনের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত চালকের নাম রাকিবুল ইসলাম, অসমের বরপেটার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মহিষ গুলিকে আমাইদিঘী খোঁয়াড়ে পাঠিয়ে কন্টেইনার ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। ধৃত চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পশুদের প্রতি নিষ্ঠুরতা আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: উদ্ধার ঊনত্রিশটি মহিষ ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla