বৃহস্পতিবার , নভেম্বর 5 2026
Breaking News

KOLKATA: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

KOLKATA: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠককলকাতার (KOLKATA) সল্টলেকে পঞ্চায়েত ভবনে বুধবার অনুষ্ঠিত হয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের বিশেষ পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ সহ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগন। বৈঠকে একশো পঁচিশ দিনের কাজ (ভিবিজিরামজি) সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষনা করেন কালীপুজো ও দীপাবলির পরেই পঞ্চায়েতে সাত হাজার একশ নব্বইটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সাথে এক হাজারটি চুক্তিভিত্তিক পদেও নিয়োগ করা হবে। পিএসসি এর মাধ্যমে দুহাজার সাতাশ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।