কোচবিহারে (CoochBehar) তোর্সা নদীতে ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক জিতিন যাদব,জেলা পুলিশ সুপার মনীষ জোশী, সদর মহকুমাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ । পরিদর্শন শেষে জেলাশাসক জানান এটি জেলার সব থেকে বৃহৎ ছট ঘাট। এখানে প্রচুর সংখ্যক পূণ্যার্থী ও ছট ব্রতীদের সমাবেশ হবে। এই ছট ঘাটের নদীতে যেখানে জলস্তর কম আছে সেখানে খনক যন্ত্র দিয়ে খনন করে জলস্তর বাড়ানোর কাজ চলছে। এদিন ছট ঘাটের সার্বিক পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে বলেও জানান জেলাশাসক। ছট ব্রতী ও পুণ্যার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা
গ্রহন করছে জেলাপ্রশাসন।
CoochBehar: ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক,জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকগণ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla