বৃহস্পতিবার , নভেম্বর 12 2026
Breaking News

CoochBehar: ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক,জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকগণ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক,জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকগণ কোচবিহারে (CoochBehar) তোর্সা নদীতে ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক জিতিন যাদব,জেলা পুলিশ সুপার মনীষ জোশী, সদর মহকুমাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ । পরিদর্শন শেষে জেলাশাসক জানান এটি জেলার সব থেকে বৃহৎ ছট ঘাট। এখানে প্রচুর সংখ্যক পূণ্যার্থী ও ছট ব্রতীদের সমাবেশ হবে। এই ছট ঘাটের নদীতে যেখানে জলস্তর কম আছে সেখানে খনক যন্ত্র দিয়ে খনন করে জলস্তর বাড়ানোর কাজ চলছে। এদিন ছট ঘাটের সার্বিক পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে বলেও জানান জেলাশাসক। ছট ব্রতী ও পুণ্যার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা
গ্রহন করছে জেলাপ্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।