আজকের এই দিনটিতে স্বামী বিবেকানন্দ বিশ্ব সম্মেলনে শিকাগো শহরে ১২৯ বছর আগে হিন্দু ধর্মের উপর তার বক্তব্য রেখেছিলেন এই দিনটিকে স্মরণ করে পালন করা হচ্ছে সারা দেশজুড়ে। তেমনি হাওড়া শহরজুড়ে যখন ডেঙ্গু আতঙ্কে মানুষ ভুগছে, মৃত্যু হয়েছে অনেকের শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যায়নি মৃত্যুর হাত থেকে । তা নিয়ে প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর এর কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাই তারা ভাবছেন কি করে মরন রোগের থেকে পরিত্রাণ পাওয়া যায়। ঠিক তখনই এই দিনটাকে মাথায় রেখে হাওড়া কর্পোরেশনের বেলগাছিয়া ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি দীপক মজুমদার মহাশয় এক মহৎ উদ্যোগ নিয়ে এবং তার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে নেমে পড়লেন ডেঙ্গু নিধনে তিনি আট নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে ঘুরলেন পৌঁছলেন মানুষের বাড়িতে বাড়িতে মশা মারার তেল এবং ব্লিচিং নিয়ে ছড়িয়ে দিলেন সব জায়গায় তিনি মানুষকে সচেতন করছেন যে মশারি টানিয়ে শোয়ার জন্য যেখানে সেখানে জল জমিয়ে না রাখার জন্য ,যদি তাদের কোনো রকম শারীরিক অসুবিধা হয় তাহলে তারা নির্দ্বিধায় যেন ৮ নম্বর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে এবং তার মোবাইল নাম্বার সবার হাতে পৌঁছে দিয়ে আসলেন তিনি জানালেন তার সঙ্গে যেন অবশ্যই যোগাযোগ করেন তাহলে তিনি তাদের সব রকম সমস্যার পাশে দাঁড়াতে পারবেন। বলে তিনি সবাইকে সচেতন ও আশ্বস্ত করে ঘুরে বেড়ালেন আজকের দিনে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষ দীপক বাবুকে ধন্যবাদ জানালেন।
Howrah: যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দের বাণীকে পাথেয় করে ডেঙ্গু নিধনে এগিয়ে চললেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দীপক মজুমদার মহাশয়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper