পানিহাটিতে যুবক খুনে ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। প্রসঙ্গত, শুক্রবার রাতে পানিহাটির পি ভি সিংহ গঙ্গার ঘাটে মদ্যপান ঘিরে চার বন্ধুর সঙ্গে বচসা বাধে বিট্টু দাসের ( ১৯)। অভিযোগ, বচসার জেরে বিট্টুর গলার নলি কেটে গঙ্গার পাড়ে মাটির চড়ে মৃতদেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু শনিবার সকালে জলের স্রোতে মৃতদেহ ঘাটের কাছেই ভেসে ওঠে। খবর পেয়ে খড়দা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমে খড়দা থানার পুলিশ অভিযুক্ত চার বন্ধু মহম্মদ মুস্তাক, আকাশ কুমার ওরফে সূর্য, মহম্মদ সালাউদ্দিন ও দিপু শর্মাকে গ্রেপ্তার করেছে। খুনে ব্যবহৃত চপারটিও পুলিশ উদ্ধার করেছে। রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক দশ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
Panihati: পানিহাটিতে যুবক খুনে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla