কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘিরে সোমবার ভোরে উত্তেজনা ছড়াল কাঁকিনাড়া জুটমিলে। মৃত শ্রমিকের নাম সুরেশ যাদব ( ৩৮)। তিনি কাঁকিনাড়া জুটমিলের অস্থায়ী শ্রমিক ছিলেন। তাঁর আদিবাড়ি উত্তরপ্রদেশে। যদিও শ্যামনগর ওয়েভারলি জুটমিল লাইনে একাই থাকতেন ওই যুবক। এদিন ভোররাতে তার বুকে ব্যথা অনুভব হয়। তাঁকে মিলের ডিস্পেন্সারিতে চিকিৎসা করা হয়। ফের বুকে তীব্র ব্যথা শুরু হলে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মিনিট পনের বাদে তাঁর মৃত্যু হয়। এরপর ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ দেখায় অন্যান্য শ্রমিকরা। যদিও বিক্ষোভকারীদের দাবি মেনে নেয় মিল কর্তৃপক্ষ। ওয়েভারলি জুটমিলের বিসিএম ইউয়ের সম্পাদক দীনানাথ যাদব বলেন, ক্ষতিপূরনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখায়। সকালের দিকে কর্তৃপক্ষ, ইউনিয়ন প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিরা বৈঠকে বসেছিল। তাতে মিল কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে।
Barrackpore: শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা কাঁকিনাড়া জুটমিলে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla