প্ল্যাস্টিক বর্জনের ক্ষেত্রে রাজ্যজুড়ে নজরদারি চলছে প্রশাসনের। এবার দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিলেন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার। পুজোর প্রাক মুহূর্তে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে সোমবার বিকেলে তিনি ওয়ার্ডের বাসিন্দাদের চটের ব্যাগ উপহার দিলেন। সম্রাটের লক্ষ্য, দূষণ হাত থেকে পরিবেশ রক্ষা করা। তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার বললেন, তার ওয়ার্ডে ২২০০ পরিবার আছে। তাই সমস্ত পরিবারের হাতে চটের ব্যাগ তুলে দিতে আরও চার-পাঁচদিন সময় লাগবে। সম্রাটের কথায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের পরামর্শ, জনসংযোগ বাড়াতে রাজনীতির পাশাপাশি সেবাসমূলক কর্মকান্ড চালিয়ে যাওয়ার। সেই পরামর্শ মেনেই পুজোর প্রাক্কালে বাসিন্দাদের চটের ব্যাগ উপহার।
Barrackpore: ব্যারাকপুরে প্ল্যাস্টিক বর্জনের ডাক দিয়ে চটের ব্যাগ বিলি তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদারের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla