বিজেপির কুমারগ্রাম ব্লকের তিন নম্বর মন্ডলের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল স্বচ্ছ ভারত অভিযান। এদিন তিন নম্বর মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা বারোবিশার দলীয় কার্যালয় থেকে শুরু করে মনতলা রোড, শনি মন্দির, বারোবিশা বাজার এর কালি মন্দির চত্বরে সাফাই অভিযান করেন। তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষ কাল নামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসাবেই এই সাফাই অভিযান। উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক গোপাল দাস, অঞ্চল প্রমুখ বিপ্লব সাহা, মন্ডল কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, দলের যুব মোর্চার অঞ্চল সভাপতি নারায়ন বর্মন, ওবিসি মোর্চার মন্ডল সভাপতি দিলীপ পন্ডিত সহ মহিলা মোর্চার কর্মী সমর্থকরা।
Kumargram: সেবাপক্ষ কালে স্বচ্ছ ভারত অভিযান বিজেপি কর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper