কুমারগ্রাম ব্লকের পাখরিগুড়ি বিজয়ী সংঘের পুজো মন্ডপের উদ্বোধন হল পঞ্চমীতে। উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। পুজো উদ্বোধন এর দিনেই বিজয়ী সংঘের উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহায়তায় মন্ডপেই আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। উদ্যোক্তারা জানান এদিন শিবিরে সংগৃহীত চল্লিশ ইউনিট রক্ত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। উৎসবের দিন গুলিতে রক্তের আকাল মেটাতেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, সমাজসেবী বিনোদ কুমার মিঞ্জ, শ্রীহরি নারজিনারি, কমল ধর সহ এলাকার বিশিষ্টজনেরা।
Kumargram: পঞ্চমীতে মন্ডপ উদ্বোধন ও স্বেচ্ছা রক্তদান শিবির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper