শুক্রবার , জুন 19 2026
Breaking News

Agnimitra Paul: দুর্গাপুর বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম বর্ধমান

Agnimitra Paul: দুর্গাপুর বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল“সোনার বাংলা গড়তে হলে আগে গড়তে হবে স্বচ্ছ বাংলা” — এই (Agnimitra Paul) লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার দুর্গাপুর বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করেন। এদিন মন্ত্রী জানান ,২০ জুন পর্যন্ত ছয় দিনব্যাপী সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চলবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি। আমাদের পাড়া ও রাস্তা পরিষ্কার রাখতে সকলের সহযোগিতার প্রয়োজন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এও জানান ,আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে আবর্জনা ফেলা ও পরিবেশ নোংরা করার বিরুদ্ধে জরিমানা ও চালু হবে। মন্ত্রী এদিন বাংলার মানুষের কাছে মন্ত্রীর বার্তা, আসুন, সচেতন নাগরিক হিসেবে আমরা সবাই মিলে গড়ে তুলি আরও পরিচ্ছন্ন, সুন্দর ও গর্বের বাংলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।