মঙ্গলবার , জুন 30 2026
Breaking News

Agnimitra Paul: “মুখোমুখি” কর্মসূচির মাধ্যমে সরাসরি জনতার কথা এবং সমস্যা শুনবেন পুর ও নগর উন্নয়ন দপ্তর ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: “মুখোমুখি” কর্মসূচির মাধ্যমে সরাসরি জনতার কথা এবং সমস্যা শুনবেন পুর ও নগর উন্নয়ন দপ্তর ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পালএখন থেকে (Agnimitra Paul) সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সাধারণ মানুষ নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে “মুখোমুখি” কর্মসূচির মাধ্যমে সরাসরি তাদের পৌরসভা ও নগর উন্নয়ন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানাতে পারবেন পুর ও নগর উন্নয়ন দপ্তরে ।সোমবার এই কথাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানান ,“আগামী শনিবার থেকেই এই পরিষেবা পাবেন জনগন। বর্তমানে পৌরসভা ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান কার্যলয় থেকেই এই পরিষেবা প্রদান করা হবে”। এখানে জনগন যেমন জানাতে পারবেন তাদের বাসস্থানের আশেপাশে ময়লা থাকা বা জল জমে থাকলে বা অবৈধ বাড়িঘর নির্মাণ হচ্ছে কি না ,এই ধরণের আরও যাবতীয় সমস্যা তুলে ধরতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।