আলিপুরদুয়ার জেলা পুলিশ ড্রাগ মুক্ত আলিপুরদুয়ার জেলা গঠনে যে উদ্যোগ গ্রহন করেছে ফের সেই উদ্যোগে সাফল্যের মুকুট উঠলো পুলিশের মাথায়। আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীন জয়গাঁ থানার পুলিশী অভিযানে মঙ্গলবার উদ্ধার হলো পাঁচ হাজার ছয়শো ষোলোটি স্পাজমোপ্রক্সিভন ট্যাবলেট ও একশো কুড়ি বোতল কফ সিরাপ। এই বিশাল পরিমান মাদক বা নেশার ওষুধ সহ গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম শ্যামল রাউথ, বাড়ি মাদারীহাট ব্লকের সুভাষ নগরে। ধৃতের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য এর আগেও জয়গাঁ পুলিশ কয়েকবার মাদক জাতীয় ওষুধ উদ্ধার করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
ড্রাগ মুক্ত আলিপুরদুয়ার জেলা গঠনে জয়গাঁ পুলিশের ফের সাফল্য
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla