বুধবার রাত আনুমানিক তিনটার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা বাজারের এগারোটি দোকান। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পুড়ে ছাই হয়ে যায় তিনটি কাপড়ের দোকান, তিনটি মুদীখানার দোকান সহ চা ও পান সুপারির দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর লক্ষ টাকা। দমকল কর্মীদের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্না ও চোখের জলে ভারী হয়ে ওঠে বাতাস তারা দাবী জানান প্রশাসনিক সহায়তার।
Alipurduar: বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই খোয়াড়ডাঙ্গা বাজারের এগারোটি দোকান
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper