শনিবার , ফেব্রুয়ারি 14 2026
Breaking News

Alipurduar: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো পুলিশ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো পুলিশ আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশ নিজ নিজ থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দেয়। জানা গেছে সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের অভি্যোগের ভিত্তিতে বিভিন্ন থানার পুলিশ তদন্ত শুরু করে অত্যন্ত দ্রুততার সাথে মোবাইল ফোন গুলি উদ্ধার করে। উদ্ধারের পর বিশেষ প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়। চিহ্নিত করা হয়ে যাবার পর মালিকদের থানায় ডেকে পাঠিয়ে তাদের হাতে উদ্ধার করা মোবাইল ফোন গুলি ফেরত দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানানো হয় প্রত্যর্পন কর্মসূচি অনুসারে শনিবার জেলার বিভিন্ন থানায় মোট দুশো পঞ্চাশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মালিকরা তাদের হারানো ফোন ফেরত পেয়ে পুলিশ এর এই দ্রুত পদক্ষেপ গ্রহনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।