আলিপুরদুয়ার (Alipurduar) জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এদি উপলক্ষ্যে জেলার ই আর ও, এ ই আর ও এবং বি এল ও দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় বসে আঁকো, স্লোগান লিখন ও বিতর্ক প্রতিযোগিতা। এই তিনটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। জেলা নির্বাচন আধিকারিক তথা আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা জানান আমার ভারত আমার ভোট এই স্লোগানকে সামনে রেখে রবিবার রাজ্যের প্রতিটি জেলা,মহকুমা ও ব্লক স্তরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয় রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার এর নির্দেশে। এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তরের আধিকারিকগন সহ কর্মীগন।
Alipurduar: জাতীয় ভোটার দিবস উদযাপিত হলো আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla